শিক্ষা বিস্তারের লক্ষ্য সামনে রেখে, স্থানীয় জনগন ও প্রশাসনের যৌথ উদ্যোগে, বিপুল উৎসাহ-উদ্দীপনায়, ১৯৯৪ সালের ১ লা জুলাই নীলফামারী জেলা সদর থেকে ৩০ কিলোমিটার দুরে কোলাহলমুক্ত সবুজ বৃক্ষরাজি শোভিত ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া গ্রামে প্রায় ১.৫ একর জমির উপর এক নৈসর্গিক মনোরম পরিবেশে বিদ্যালযটি প্রতিষ্টিত হয় এবং এবং গ্রামের নামে নামকরন করা হয়।
ডোমার উপজেলা সদর থেকে, ডোমার থানার পশ্চিম-দক্ষিণে ডোমার-বসুনিয়াহাট এর উত্তর পার্শ্বে মেইন রোড থেকে প্রায় ৪০০ মিটার দুরে অবস্থিত ।
মোট ১.৫একর জমির উপর চারদিকে বাউন্ডারী ঘেরা ৪ (চার) তলা ভিত্তি যুক্ত ১ তলা বিল্ডিং ৯,০০০ বর্গফুট, কক্ষ সংখ্যা ০৫ টি, টিনসেড বিল্ডিং ০২ (দুই) টি কক্ষ সংখ্যা ১৪টি, একটি মটর সাইকেল গ্যারেজ, ৩,২৪০ বর্গফুট নির্মাণাধীন অডিটোরিয়াম ও ২১,৭৫০ বর্গফুট এর একটি পুকুর এবং ও ৯০০ বর্গফুট ছাত্রী কমন রুম ।
আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি সমৃদ্ধ একটি বিজ্ঞান ল্যাব আছে,যা ছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করছে ।
ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণির বই,ধর্মীয় বই, উপন্য়াস ও গল্প, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক বই, কবিতার বই,মোট ২,৫১৯ খানা বই ও একটি পাঠ কক্ষ নিয়ে একটি লাইব্রেরী অছে ।